দৌলতখানে মনোসেক্স তেলাপিয়া চাষ প্রদর্শনী পরিদর্শন

ভোলার দৌলতখান উপজেলায় মৎস্য বিভাগের উদ্যোগে স্থাপিত মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের একটি প্রদর্শনী খামার পরিদর্শন করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চর খলিফা ইউনিয়নের মাছচাষি মো. ফয়সালের খামারে স্থাপিত এ প্রদর্শনী পরিদর্শন করেন তিনি।
এ সময় ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন। তারা খামারে মনোসেক্স তেলাপিয়া চাষের কার্যক্রম, উৎপাদন পদ্ধতি ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং চাষির সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
মৎস্য বিভাগ জানিয়েছে, আধুনিক পদ্ধতিতে মাছ চাষে চাষিদের উৎসাহিত করা এবং উৎপাদন ও আয় বাড়ানোর লক্ষ্যে এ ধরনের প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিভাগটির কর্মকর্তারা বলেন, প্রদর্শনী খামারের মাধ্যমে উন্নত চাষ পদ্ধতি সম্পর্কে স্থানীয় মাছচাষিদের বাস্তব ধারণা দেওয়ার পাশাপাশি লাভজনক মাছ চাষে তাদের আগ্রহী করে তোলার চেষ্টা করা হচ্ছে।
