সর্বশেষঃ

দুর্গাসাগরে বড়শি দিয়ে মাছ শিকারে টিকিট ৭ হাজার টাকা

বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে বড়শি দিয়ে মাছ শিকারের সুযোগ দিতে টিকিট চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার নির্দিষ্ট সময়ের জন্য মাছ শিকারের সুযোগ থাকবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে বড়শি দিয়ে মাছ শিকারের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা। শুক্র ও শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা মাছ শিকার করা যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট সংগ্রহ করা যাবে।

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্গাসাগর দিঘি উন্নয়ন ও পাখির অভয়ারণ্য প্রকল্পের ব্যবস্থাপনা কমিটির গত ৩০ আগস্টের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য টিকিট চালুর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুর্গাসাগর বরিশালের অন্যতম ঐতিহ্যবাহী জলাশয়। দীর্ঘদিন পর সেখানে নির্দিষ্ট নিয়ম ও টিকিটের মাধ্যমে বড়শি দিয়ে মাছ শিকারের সুযোগ চালু হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।