সর্বশেষঃ

মেহেন্দিগঞ্জে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৪৫ জন

বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন কালীগঞ্জে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় মেহেন্দিগঞ্জ থানাধীন কোস্ট গার্ড স্টেশন কালীগঞ্জে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে স্থানীয় ৩৪৫ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উপকূল ও নদীতীরবর্তী দুর্গম এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।