সর্বশেষঃ

চরফ্যাশন সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর

ভোলার চরফ্যাশন সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার (২০ সেপ্টেম্বর)। তিন দিনব্যাপী এ ভর্তি কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর বিজ্ঞান শাখা, ২১ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা শাখা এবং ২২ সেপ্টেম্বর মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

বিজ্ঞান শাখায় ছাত্রদের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৫০ টাকা এবং ছাত্রীদের ২ হাজার ৫১০ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ছাত্রদের ২ হাজার ৬২৫ টাকা এবং ছাত্রীদের ২ হাজার ৩৮৫ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

ভর্তির সময় সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও দুই কপি ফটোকপি, প্রশংসাপত্রের মূল কপি ও দুই কপি ফটোকপি এবং এডমিট কার্ডের দুই কপি ফটোকপি জমা দিতে হবে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি কমিটির কাছ থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম হিসাব শাখায় জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।