সর্বশেষঃ

ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোলায় জেলা পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রস্তুত করা এবং দায়িত্ব-কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোলা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হবে।

জেলা পুলিশ জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।