কলাতলীতে ভেঙে যাওয়া কাঠের পোল মেরামতে নিজ অর্থায়নে এগিয়ে এলেন মামুন মিঞা
ভোলা সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে ভোলা সরকারি কলেজে অনুষ্ঠিত হলো ‘ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইসরাফিল। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো: জামাল হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো: নূর মোহাম্মদ মাসুদ।
কর্মসূচিতে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি ও সদস্য সচিব আবদুস সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভির হোসেন শুভ, যুগ্ম আহ্বায়ক আবদুল বারী তানিম, নাইম হাসান, জাকারিয়া আরিফ, হ্যারিস পারবেজ, কামরুল ইসলাম রাব্বি, আবদুল্লাহ আল জিসান ও মো: রাজু সহ কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ক্যাম্পাসের চারপাশ পরিচ্ছন্ন রাখেন।
বক্তারা জানান, ডেঙ্গুমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডেঙ্গু মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী।
