ভোলার গরীবের ডুবাই বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধ/সে ২ বন্ধু নিখোঁজ।
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

আরিফুল ইসলাম রিয়াজ :
ভোলায় পচা ও খাবার অনুপযোগী গরুর মাংস বিক্রির অভিযোগে মো. জুয়েল নামের এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা পচা মাংসগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও ভোলা পৌরসভার উদ্যোগে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ওই এলাকায় পচা ও খাবার অনুপযোগী গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত কসাই মো. জুয়েলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিক্রির জন্য রাখা পচা মাংসগুলো জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।
অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জয়নাল আবেদীন, ভোলা সদর উপজেলা ভেটেরিনারি সার্জন, ভোলা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ার হোসাইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্টরা বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও খাবার অনুপযোগী মাংস বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
