সর্বশেষঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভূক্তি নিয়ে সৌদি আরব-তুরস্ক ইতিবাচক

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভূক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক এবং এতে ঢাকা কোনো ঝুঁকি দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এই জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ঝুঁকি প্রসঙ্গে তিনি আরও বলেছেন, বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে হুমায়ুন কবির এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা বাংলাদেশকে এ চুক্তিতে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এদিকে, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চীনের সাথে সর্ম্পকের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত, তারই অংশ হিসেবে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে দু’দেশ। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।