সর্বশেষঃ

নজরুল বর্ষ উপলক্ষে ভোলার লালমোহনে শিক্ষকদের সঙ্গে প্রস্তুতি সভা

কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে ভোলার লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক। সভায় নজরুল বর্ষ যথাযথভাবে উদযাপন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজওয়ানুল হক, লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, শিক্ষা মনিটরিং কমিটির সভাপতি ও অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ লক্ষ্যে যথাযথভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।