সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ১ লাখ ৩০ হাজার শলাকা অবৈধ সিগারেট জব্দ

বোরহানউদ্দীন প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে মজুদ করা বিভিন্ন ব্র্যান্ডের ১ লাখ ৩০ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৩৩ হাজার টাকা।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে মজুদ করা বিভিন্ন ব্র্যান্ডের এসব সিগারেট উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা সিগারেটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।