সর্বশেষঃ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখানে মৎস্য পক্ষ উপলক্ষে জেলেদের সাঁতার প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে দৌলতখান উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

পরে মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী জেলে মাহফুজ, রায়হান ও শান্তর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দৌলতখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া, ফিল্ড অফিসার জীবন কৃষ্ণ দাস, জনপ্রতিনিধি, সাংবাদিক ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবী দলের নেতৃবৃন্দসহ স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।