সর্বশেষঃ

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি, ৩ জন উদ্ধার, নিখোঁজ ১

ভোলার মেঘনা নদীতে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ‘রাফসান’ নামের একটি ড্রেজার ডুবে গেছে। এ ঘটনায় ড্রেজারে থাকা এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ভোলা সদর উপজেলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তার বাড়ি বরিশালে। তিনি ওই ড্রেজারের বাবুর্চি ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে মেঘনা নদীতে বালু উত্তোলনের সময় হঠাৎ প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ড্রেজারটি ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা চার ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে চিৎকার করে সাহায্য চাইলে পাশের একটি ড্রেজার দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ড্রেজারে থাকা বাবুর্চি রফিকুল নিখোঁজ হন।

এদিকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালাতে নৌ-পুলিশ ও ফায়ারসার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত স্থানে স্থানীয় জেলেরা তাকে খোঁজাখুজি করছে। এ ঘটনায় ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ আশিকুর রহমান জানান, সকালে ‘রাফসান’ একটি ড্রেজার ডুবির ঘটনা ঘটেছে। ওই ড্রেজারে ৪ জন ছিলেন। তার মধ্যে একজন নিখোঁজ রয়েছেন। বিষয়টি ফায়ারসার্ভিসকে জানানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।