সর্বশেষঃ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে এক বৈঠকে মিলিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় এই বৈঠক শুরু হয়।

প্রতিনিধিদলের যৌথ নেতৃত্বে রয়েছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) অলিভার সিম্পসন এবং ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত অতুল কেশপ।

সচিবালয় সূত্র জানায়, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, জ্বালানি খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠক শেষে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।

 

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।