সর্বশেষঃ

১৮ ফুট পর্যন্ত ঢেউ, ৩ নম্বর সংকেত: সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের

সমুদ্রে বর্তমানে ঢেউয়ের উচ্চতা ১২ থেকে ১৮ ফুট পর্যন্ত ওঠানামা করছে। এর মধ্যে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল ও বৈরী হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা এবং সমুদ্রে চলাচলের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা, বাণিজ্যিক কিংবা অন্য কোনো কাজে সমুদ্রে না পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

কোস্ট গার্ড জানিয়েছে, বৈরী আবহাওয়ার মধ্যে সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো দুর্ঘটনা ঘটলে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়তে পারে।

আবহাওয়ার এ বিরূপ পরিস্থিতি আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাই জেলে, ট্রলার ও নৌযানের মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ কোস্ট গার্ড, দক্ষিণ জোন | ১২ আগস্ট ২০২৬

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।