সর্বশেষঃ

লালমোহনে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 

ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৪০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মো. হেলাল মাঝি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কালামুল্লাহ ৭ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোলা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু ইউসুফের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় জনতা বাজারের আবু ফিটারের বন্ধ ওয়ার্কশপের সামনে বেড়িবাঁধগামী কাঁচা রাস্তা থেকে হেলাল মাঝিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক হেলাল মাঝি কালামুল্লাহ ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।