সর্বশেষঃ

ভোলার চরফ্যাশন-মনপুরার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি নয়নের শুভেচ্ছা

ভোলার চরফ্যাশন-মনপুরার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি নয়নের শুভেচ্ছা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও বার্তা দিয়েছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বার্তায় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অকৃতকার্যদের হতাশ না হয়ে আগামীবার আরও ভালো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “জীবন চলমান, ব্যর্থতা অনেক সময় সফলতার প্রাণশক্তি হয়ে ওঠে।” এ সময় শিক্ষার্থীদের সাফল্য ও প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি মানবিক ও সফল রাষ্ট্র বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।