সর্বশেষঃ

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় এক রাজ মিস্ত্রী ঠিকাদারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রমূলক হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দরিরাম শংকর গ্রামের বাসিন্দারা এ কর্মসুচি পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মো. ফিরোজ আলম, আবুল কালাম, আবুল কাশেম, মো. সবুজ, মো. ইউসুফ হোসেন, মো. নজরুল ইসলাম, রিনা আক্তার, শাহিদা বেগম, শাহনাজ পারভীন প্রমূখ।
বক্তারা বলেন, ধনিয়া ইউনিয়নের দরিরাম শংকর গ্রামের রাজমিস্ত্রী ঠিকাদার মো. জসিম উদদীন আগামীতে ৬নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। এতে নাখোশ হন স্থানীয় একটি মহল। ওই মহলের ইন্দনে জসিম উদদীনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা নারী কেলেঙ্কারির অপবাদ দেয়া হয়।
ওই অপবাদের প্রতিবাদে এবং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবী করেন স্থানীয় বাসিন্দারা। একজন নারীকে নিয়ে ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিতভাবে জসিমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়েছে যা দুঃখজনক। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন। পরে মানববন্ধনে অংশগ্রহনকারীরা এ ঘটনার বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। উল্লেখ্য, গত ২৫ জুলাই দুপুরে জসিম উদদীনের বিরুদ্ধে তার বাড়ির জনৈক আত্মিয়ের স্ত্রীকে নিয়ে নারী কেলেঙ্কারির অভিযোগ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।