সর্বশেষঃ

ভোলা সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ভোলা সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ভোলা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপিত হয়েছে। আজ (৫ই আগস্ট) কলেজের দিবস উদযাপন কমিটির আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মাধ্যমে দিবসের সূচনা হয়। র‍্যালি শেষে কলেজের (১০১ নম্বর) কক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব নূর মোহাম্মদ মাসুদ।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ভোলা সরকারি কলেজের ছাত্র মোঃ নাইমের মা ফাতেমা বেগম।

দিবস উদযাপন কমিটির আহ্বায়ক কাজী মোঃ হাসানের সভাপতিত্বে ‘জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি, কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমিন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তানভীর শুভ, যুগ্ম-আহ্বায়ক সাকিব হোসেন সাখাওয়াত, কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মেসকাত আহাম্মেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবক কলেজ সভাপতি মো. হাবিবুর রহমান, জুলাইযোদ্ধা মো. জিদান আনাবীর, ছাত্রদল নেতা মো. ইয়ামিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এসময় গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিধান কৃষ্ণ দাস, প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. কামাল হোসেন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. রিয়াজ উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. রোকনুজ্জামান, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. হাবিবুল আহসান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির হাসান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাব্ উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক মো. ইসহাক উদ্দিন রাসেলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । কলেজ মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।