সর্বশেষঃ

ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন 

“চাঁদের মতো মুখগুলোকে বাঁচাও কালো আঁধার থেকে” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে খেলাঘরের সংগঠক, সদস্য, অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের ভোলা জেলা সভাপতি অধ্যাপিকা পারভিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলামনবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ খালেদা খানম ও নাট্যব্যক্তিত্ব শুভঙ্কর দা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের সাধারন সম্পাতক নাসির উদ্দিন লিটন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের সৃজনশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাঘরের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মাদক, সহিংসতা, অপসংস্কৃতি ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রেখে সংস্কৃতি, সাহিত্য, খেলাধুলা এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, খেলাঘর শুধু একটি সংগঠন নয়, এটি শিশু-কিশোরদের স্বপ্ন, সম্ভাবনা ও মানবিক বিকাশের একটি প্ল্যাটফর্ম। খেলাঘর, সংস্কৃতি, সম্প্রীতি, সৃজনশীলতা ও মানবতা এই মূল্যবোধকে ধারণ করেই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

পরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের সুন্দর, সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।