ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ভোলার ছেলে শাখাওয়াত হোসেন
মারা গেছেন ভোলার সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন

স্টাফ রিপোর্টার ॥
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলরের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক চেয়ারম্যান ছিলেন।
সন্ধ্যায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এবং রাজনৈতিক ও পেশাগত সহকর্মী শ ম রেজাউল করিম তার ফেসবুকে এ কথা জানান। শ ম রেজাউল করিম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘শোক সংবাদ; না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি, বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচিত হওয়া সাবেক সংসদ সদস্য, ১/১১ সরকার আমলে গ্রেপ্তারকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, সর্বজন শ্রদ্ধেয় ইউসুফ হোসেন হুমায়ুন (৯০)।
রেজাউল করিম আরও লেখেন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পূর্বে শনিবার বিকেল (২৩ মে, ২০২৬, ৫.৩০ টায়) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, কন্যা, স্ত্রীসহ অগণিত শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ইউসুফ হোসেন হুমায়ুনের ছেলে ডা. আফতাব ইউসুফ রাজ আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কখন-কোথায়-তার জানাজা এবং দাফন করা হবে সে বিষয়টি পরে জানানো হবে বলে জানান।
মারা গেছেন ভোলার সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন
স্টাফ রিপোর্টার ॥
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলরের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক চেয়ারম্যান ছিলেন।
সন্ধ্যায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এবং রাজনৈতিক ও পেশাগত সহকর্মী শ ম রেজাউল করিম তার ফেসবুকে এ কথা জানান। শ ম রেজাউল করিম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘শোক সংবাদ; না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি, বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচিত হওয়া সাবেক সংসদ সদস্য, ১/১১ সরকার আমলে গ্রেপ্তারকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, সর্বজন শ্রদ্ধেয় ইউসুফ হোসেন হুমায়ুন (৯০)।
রেজাউল করিম আরও লেখেন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পূর্বে শনিবার বিকেল (২৩ মে, ২০২৬, ৫.৩০ টায়) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, কন্যা, স্ত্রীসহ অগণিত শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ইউসুফ হোসেন হুমায়ুনের ছেলে ডা. আফতাব ইউসুফ রাজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কখন-কোথায়-তার জানাজা এবং দাফন করা হবে সে বিষয়টি পরে জানানো হবে বলে জানান।