ভোলা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

ভোলা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।

মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরতে ক্যাম্পাসজুড়ে আলোকসজ্জা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা হয়। সকাল সাড়ে ১০টায় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি কলেজের পোয়াড়া চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যুগীরগোল বদ্ধ ভূমিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে শেষ হয় । এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পুষ্পস্তবক অর্পণ পরবর্তী কলেজের হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. কামাল হোসেন । এছাড়াও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাব্ উদ্দিন । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
একই সঙ্গে স্বাধীনতার মূল চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে কলেজের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা । এতে আবাসিক দলকে হারিয়ে অনাবাসিক দল জয় লাভ করে। পরে মহাহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও প্রীতি ক্রিকেট ম্যাচে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর বিধান কৃষ্ণ দাশ, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এ,কে,এম হাসান উল্ল্যাহ মিঠু, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. এমরান হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।