ভোলায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে ‘তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে মুফতি সাখাওয়াতুল্লাহ আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা রাকিবুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার জাকির হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, খেলাফত মজলিস ভোলা সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের, এলডিপি ভোলা জেলার সভাপতি বশির আহমাদ, এনসিপির আহ্বায়ক এডভোকেট জিয়াউর রহমামান, ভোলা আলীনগর আজিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি ইমরান হোসেন, মুফতি নাসিরুদ্দিন, নবীপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, মিল বাজার মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ হাসনাইন আহমাদ প্রমূখ। অনুষ্ঠানে ১১ দলীয় জোটের জেলা নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফতে মজলিস ও যুব খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
