ভোলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

সারা দেশের মতো ভোলাতেও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই জেলার ৫২৫টি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়। নারী-পুরুষ, তরুণ থেকে প্রবীণ—নানা বয়সী ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রগুলো সরব হয়ে ওঠে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ।
তবে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার নম্বরের গড়মিল থাকায় অনেককে বিড়ম্বনায় পড়তে দেখা গেছে। কিছু কেন্দ্রে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল।
এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আশা করছেন, নির্বাচনের ফল যাই হোক, তা যেন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটায়।
ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর গণনা শেষে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হবে।
জেলার চারটি সংসদীয় আসনে ভোটার রয়েছেন ১৬ লাখের বেশি। এসব আসনে ১০টি রাজনৈতিক দলের মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।