ভোলার উন্নয়নে স্থানীয়দের সাথে পরামর্শ করে কাজ করা হবে : ওবায়েদ বিন মোস্তফা

স্টাফ রিপোর্টার ॥
ইসলামী আন্দোলন বাংলাদেশে এর মনোনিত ভোলা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা বলেছেন, ভোলার উন্নয়নে স্থানীয়দের সাথে পরামর্শ করে কাজ করা হবে। আপনারা বারবার বিভিন্ন এমপি ও মন্ত্রী দেখেছেন, অনেক তন্ত্র-মন্ত্রের শাসন দেখেছেন। কিন্তু ভোলার মানুষের ভাগ্যের কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। গতকাল শুক্রবার বিকেলে ভেদুরিয়া ইউনিয়নে পৃথক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহজ শর্তে সুদবিহীন ঋণ, উপকূলীয় জেলেদের পর্যাপ্ত ভাতার ব্যবস্থা করা হবে। সরকারিভাবে কোন খাতে কত টাকা বরাদ্দ এসেছে, তা ভোলার সরকারি স্কুলে মাঠে জনসম্মুখে প্রকাশ করা হবে। বরাদ্দের টাকা কোন খাতে কীভাবে ব্যয় হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব জনগণের কাছে তুলে ধরা হবে। তরুণ প্রজন্ম ও শ্রমজীবী মানুষের জন্য তিনটি বিশেষ অঙ্গীকার ভোলার বেকার যুবকদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানার অর্থ সম্পাদক সালাউদ্দিনসহ হাতপাখা প্রতীকের নেতা-কর্মী ও সমর্থকরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।