সর্বশেষঃ

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের ৩ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও মৎস্যলীগের ৩ নেতাকে আটক করে পুলিশ। রোববার রাত সাড়ে ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই তিন নেতাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে সোমবার দুপুর সাড়ে ১২ টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। গ্রেফরাতকৃতরা হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রহমান মাঝি, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহে আলম ও ৭নং ওয়ার্ড মৎস্যলীগের সভাপতি খোকন মাঝি।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেবিল হান্ট ফেইজ-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও মৎস্যলীগের ৩ নেতাকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।