লালমোহনে দখলীয় জায়গা গোপনে চান্দিনা ভিটির নামে ডিসিআর প্রদানের অভিযোগ
বোরহানউদ্দিনে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, বোরহানউদ্দিন ॥ ভোলা জেলার বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বেলা ১টা সময়ে বোরহানউদ্দিন পৌরসভার মূল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে অস্থায়ী দোকান স্থাপন এবং যত্রতত্র মোটরসাইকেল পার্কিং করার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩ জনকে অর্থদ- প্রদান করা হয়। দ-প্রাপ্তরা হলেন- মো. পলাশ (৩৪), ২ হাজার। মো. দুলাল (৩৮), ১ হাজার এবং মো. শরীফ (৩২), ২ হাজার টাকা।
এছাড়া পৃথক আরেক অভিযানে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে মো. হানিফ (৩০) কে আটক করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ লক্ষ টাকা অর্থদ- প্রদান করা হয়। অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদ-ে দ-িত করা হয়। অভিযানকালে বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
