ভোলায় প্রতিনিধি সম্মেলনে শিবির সভাপতি

শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে

মোঃ শাহীন কাদের ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডের রায় দিয়েছে। শুধু রায় ঘোষণা করলেই হবে না, সবাই মিলে এ মাফিয়াকে বাংলার মাটিতে এনে প্রকাশ্যে ফাঁদি দিতে হবে। তার মৃত্যুদন্ড কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে। সোমবার (১৭ নভেম্বর) ভোলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত শিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনীত গুরুতর অভিযোগগুলোর বিষয়ে জাতির স্পষ্ট প্রত্যাশা রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও ন্যায়বিচার, মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে সঠিক অবস্থান নেওয়া প্রয়োজন। ন্যায়বিচারের প্রশ্নে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোকেও নীতিগত অবস্থান বজায় রাখা উচিত। এছাড়া দেশের রাজনৈতিক অস্থিরতার সময়ে অতীতের ঘটনাগুলোর সঠিক তদন্ত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।
সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হওয়া সমাবেশে শিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুলল্লাহ আল আমিনের সভাপত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা ও স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ও ভোলা-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম এবং পটুয়াখালী জেলা শিবির সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের প্রমূখ।
প্রতিনিধি সম্মেলনে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা, রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। তরুণ প্রজন্মকে গণতন্ত্র এবং ন্যায়বিচারের মূল্যবোধ তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান নেতারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।