সর্বশেষঃ

ভোলার উন্নয়ন নাজিউর রহমানের হাত ধরেই হয়েছে : বিজেপি নেতা মোতাসিম বিল্লাহ

ইয়ামিন হোসেন ॥ ভোলার উন্নয়ন নাজিউর রহমান মঞ্জুই করেছেন, তার হাত ধরেই উন্নয়ন হয়েছে। তাহলে আমরা নির্বাচন করবো না কেনো ? আপনারা কারো কথায় বিচলিত হবেন না। আন্দালিব রহমান পার্থ সাহেব গরুর গাড়ী মার্কা নিয়ে ভোলা সদরে নির্বাচন করবেন ইনশাআল্লাহ। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে দলটির ভোলা নতুন বাজারস্থ কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যতে একথা বলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ।
বিজেপি পার্টি অফিস থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে শেষ হলে সমাপনী বক্তব্যতে মোতাসিম বিল্লাহ আরো বলেন, ভোলার মানুষ নাজিউর রহমান কে ভালবাসেন, নাজিউর রহমানের পরিবারকে ভলোবাসেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ।
এ সময় খন্ড-খন্ড মিছিল নিয়ে জড়ো হয়ে নেতাকর্মীরা আন্দালিব রহমান পার্থের পক্ষে স্লোগান দিতে দিতে প্রচারণা চালান। এ সময় উপস্থিত ছিলেন বিজেপি সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, যুব সংহতির নেতা নুরে আলম টিটু, আনোয়ার হোসেন, সর্দার কামাল, স্বেচ্ছাসেবক পার্টির নেতা মোঃ গোলাম হোসেন, ছাত্র সমাজের মানোষ ঘোষ শান্ত প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।