ভোলায় লাখ টাকার গাঁজাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় কোস্টগার্ডের অভিযানে ফের ৪ কেজি গাঁজাসহ মো. শুভ (৩০) ওরফে ‘গাঁজা শুভ’কে আটক করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মাদক কারবারি শুভ ভোলা সদর উপজেলার আমানত পাড়া এলাকার বাসিন্দা।
কোস্টগার্ড জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে শুভকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। তবে এর আগেও কয়েকবার গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ শুভকে আটক করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয়রা তাকে গাঁজা শুভ নামে চেনে। সে জেলার আলোচিত মাদক কারবারি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।