মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে বোরহানউদ্দিনে ৩ জনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালত পৃথক দুটি অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে ৩ জনকে ভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে পৌরসভার ৪নং ওয়ার্ড ও কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস।
ভ্রাম্যমান আদালতের বিচারক রনজিৎ চন্দ্র দাস জানান, সোমবার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ পঞ্চায়েত বাড়ি সংলগ্ন এলাকা থেকে মমতাজের ছেলে মো: কামাল (৪৫) এবং মো: শাহজাহানের ছেলে মো: নাছির কে গাজা সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রথম অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা এবং ২য় ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। পরবর্তীতে ফুল কাচিয়া থেকে মো: সিরাজ নামের এক অভিযুক্ত ব্যক্তিকে গাঁজা সেবনের অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।