ভোলা শহরে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

আশরাফুল আলম সজিব ॥ ভোলা পৌর শহরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকাল ৪ টায় জেলা শহরের চকবাজার ও নতুন বাজার এলাকায় রাস্তার উপর অবৈধ ভাবে গড়ে উঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় বিভিন্ন দোকানদারকে অর্থদন্ড ও তাদের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাইয়েদ মাহমুদ বুলবুল এবং সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, নৌবাহিনী এবং পুলিশের একটি টিম উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। অপরদিকে ভোলা সদর রোডে একটি অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউল হক (রাজস্ব)।
সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত গণমাধ্যমকে জানান, সরকারী রাস্তা দখল করে তারা দীর্ঘদিন দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলো। আমরা পৃথক দুটি অভিযানে ২টি মামলা ও ৪০ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছি এবং তারা যেনো ভবিষ্যতে রাস্তা দখল করে এই ধরনের দোকানপাট আর না বসায় সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।