সর্বশেষঃ

ভোলায় সার কারখানা স্থাপনের জায়গা পরিদর্শনে কমিটি গঠন

(ফাইল ছবি)

স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলায় সার কারখানা স্থাপনের লক্ষে জায়গা পরিদর্শণের জন্য একটি কমিটি গঠণ করা হয়েছে। গত ৪ আগস্ট শিল্প মন্ত্রণালয়ের বিসিআইসি শাখা এ কমিটি গঠন করেন। তারা ভোলার ২টি সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন।
শিল্প মন্ত্রণালয়ের বিসিআইসি শাখার ৩৬.০০.০০০.০৬২.১৪.০২৪.২৩.১৮৪, তারিখ-০৪/০৮/২০২৫ ইং তারিখের স্মারক সুত্রে জানা গেছে, ভোলা জেলায় সার কারখানা স্থাপনের লক্ষে জায়গা পরিদর্শণের জন্য একটি কমিটি গঠণ করা হয়েছে। তারা ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকা এবং ওই স্থান থেকে ৩-৪ কিলোমিটার অভ্যন্তরে কিংবা অন্য কোন উপযুক্ত স্থান নির্ধারণ করবেন। কমিটির সদস্যরা হলেন- সভাপতি, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিসিআইসি)। সদস্য সচিব, মহাব্যবস্থাপক বিসিআইসি (চেয়ারম্যান, বিসিআইসি কর্তৃক মনোনিত)। সদস্য পরিচালক (চেয়ারম্যান, বিসিআইসি কর্তৃক মনোনিত)। জেলা প্রশাসক, ভোলা কর্তৃক মনোনিত প্রতিনিধি। প্রধান প্রকৌশলী, বিসিআইসি। নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, ভোলা। সহকারী কমিশনার (ভূমি), ভোলা। বর্ণিত কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবেন। আদেশ জারির পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন প্রস্তুত তৈরী করে শিল্প মন্ত্রণালয় বরাবর দাখিল করতে বলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।