ঢাবি শিক্ষার্থী মিমো’র ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক গ্রেফতার
ক্রিকেট-ই হবে ক্যারিয়ার : বরিশালে শাখাওয়াত হোসেন

ইয়ামিন হোসেন/জাকির হোসেন নাহিদ ॥ ভোলা জেলা ক্রীড়া সংস্থা (অ্যাডহক কমিটির) সদস্য ও বিসিবি প্রেসিডেন্ট এর ট্যুরিজম উপদেষ্টা মো. শাখাওয়াত হোসেন বলেছেন, ক্রিকেট এখন থেকে ক্যারিয়ার হবে, যারা ক্রীড়াঙ্গনে আসবে তাদের পেশা বা ক্যারিয়ারই হবে ক্রিকেট। শনিবার (১৬ আগষ্ট) বরিশাল স্টেডিয়ামে আয়োজিত বিসিবি গেম ডেভেলপমেন্টের জেলা কোচেস কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যতে এসব কথা বলেন।
খেলায় কোন রাজনীতি চলবে না, সম্পুর্ণ রাজনীতি মুক্ত রেখে ক্রিকেট কে উন্নতির শিখড়ে নিয়ে যেতে হবে। অতীতের চেয়ে আরো উন্নত হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এ জন্য সবার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে বলে জানান মোঃ শাখাওয়াত হোসেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোঃ রফিক, জাবেদ ওমর বেলিম, হাসিবুল হোসেন শান্ত, মেহেরাব হোসেন অপি। স্থানীয় কোচ ও তরুণ ক্রিকেটারদের নানা দিকনির্দেশনা দেন সাবেক এ তারকারা। এছাড়া উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিসিবি কোচ নজরুল হুদা গোফরান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য (এ্যডহক কমিটি) জাহিদ ইকবাল আলমাস ও ক্রীড়াব্যক্তিত্বরা।
