বোরহানউদ্দিনে কুতুবা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ও কর্মীদের দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে শুক্রবার (১৫ আগস্ট) ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়া এবং প্রবল বৃষ্টির মধ্যেও প্রায় তিন শতাধিক কর্মী ও নেতৃবৃন্দ এতে অংশ নেন। কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে এই সম্মেলন আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান।
কুতুবা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল কারীমের সভাপতিত্বে সম্মেলনে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শফিউল্লাহ দারসুল কুরআন পেশ করেন, যা উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে। সম্মেলনে নির্বাচনী প্রস্তুতি, দলের কার্যক্রম এবং কর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, এই সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক ঐক্য ও নির্বাচনী প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে।
