বোরহানউদ্দিনে জামায়াত প্রার্থীর জনসংযোগ

মোঃ ইকবাল হোসেন ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতী মাওলানা মোহাম্মদ ফজলুল করিম আজ বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে গণসংযোগ করেন। সাচড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং স্থানীয় বাজারে জনসংযোগের সময় তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। বর্তমানে এ ধরনের অপকর্ম বৃদ্ধি পাওয়ায় আমরা এর বিরুদ্ধে আবারও কর্মসূচি নিয়েছি। ভবিষ্যতে এসব অপকর্ম বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন সংসদ নির্বাচনে নিজের প্রতীক দাঁড়ি পাল্লার পক্ষে ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা শফিউল্লাহ, সাচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোরহানউদ্দিন পৌরসভা শাখার সেক্রেটারি মোঃ শামিমসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
