সর্বশেষঃ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ভোলায় জামায়াতের গণমিছিল-সমাবেশ

শরীফ হোসাইন ॥ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ভোলায় জামায়াতে ইসলামী এক বিশাল গণমিছিলের আয়োজন করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে এ মিছিল শুরু হয়। জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইনের নেতৃত্বে মিছিলটি শহরের কাবিল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। গণমিছিলে জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা, পৌর এবং ভোলার ১৩টি ইউনিয়নের নেতা-কর্মী, ইসলামী ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের সদস্যরা মিছিলে অংশগ্রহণ করেন। এসময় তারা জাতীয় পতাকা, দলিয় পাতাকা, প্রতীক দাঁড়ি পাল্লা এবং শহীদ আবু সাইদ, মীর মুগ্ধসহ অন্যান্য শহীদের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে মিছিল করেছে। মিছিল শেষে কাবিল মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের নায়েবে আমির ও ভোলা-১ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজ দ্বিতীয় স্বাধীনতা অর্জনের এক বছর পূর্ণ হলো। অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এদেশে আর কোনো স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাই তৎপর থাকতে হবে।
তিনি আরও বলেন, এই জুলাইয়ে যারা নির্মমভাবে শহীদ ও আহত হয়েছে তাদের প্রত্যেককে পুনর্বাসন করতে হবে। এছাড়া যারা আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছে তাদেরকেও পুনর্বাসন করতে হবে। অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের আগে জুলাই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনে তা কার্যকর করতে হবে। খুনি হাসিনার বিচার না করা হয়, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের বিচার না করা হয়, তাহলে আমরা নির্বাচন মানি না, নির্বাচনে যাব না।
তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আমরা কোন ভোটারের ভোট নষ্ট হতে দিব না। আমরা চাই প্রতিটি ভোটার তাদের ভোট সুন্দরভাবে প্রদান করুক। তিনি হুশিয়ার করে বলেন, জুলাই সদনের মধ্যে যদি কোন বিতর্কিত কোন কিছু থাকে, তা হলে নির্বাচিত সরকার হলেও আমরা তাদের ক্ষমা করবো না। তিনি বলেন, যারা সারাদেশে চাঁদাবাজী, সাধারণ মানুষের উপর নির্মম নির্যাতন করতেছেন তাদের জন্য আরেকটা জুলাই বিপ্লব অপেক্ষা করতাছে। যারা ফ্যাসিষ্ট হয়ে উঠবে, স্বৈরাচার হয়ে উঠবে; তাদের জন্য যুগে যুগে জুলাই বিপ্লব প্রস্তুত আছে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারী মাওলানা হারুন-অর-রশীদ, সহকারী সেক্রেটারী মাওলানা আব্বাস উদ্দিন, বায়তুল মাল সম্পাদক বেলাতে হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির রুহুল আমিন প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।