সর্বশেষঃ

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া কামনা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এ নিয়ে এক বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বুধবার (৩০ জুলাই) অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দেশে বিরাজমান পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন। এই মুহূর্তে দেশ ও জাতির সার্বিক পরিস্থিতিতে তার অবদান খুবই প্রয়োজন।

তিনি আরও বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে দ্রুত সুস্থতার নিয়ামাত দান করার জন্য আমরা দেশের সকল নাগরিক, সংগঠনের সর্বস্তরের জনশক্তি এবং দেশে-বিদেশে অবস্থানরত শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কায়মনোবাক্যে দোয়া করার আহ্বান জানাচ্ছি; আল্লাহ তাআলা যেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে দ্রুত সুস্থতার নিয়ামাত দান করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার তাওফীক দান করেন আমীন।

 

বার্তা প্রেরক :

(মুজিবুল আলম)

কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।