তজুমদ্দিনে জাহাঙ্গীর চেয়ারম্যানের মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার ॥ ভোলার তজুমদ্দিনের বর্ষীয়ান রাজনীতিবিদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম জাহাঙ্গীর মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। বুধবার (৩০ জুলাই) দুপুর ১২:১৫ মিনিটের সময় ঢাকা মিলিনিয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তিনি উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির সমস্যা আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম জাহাঙ্গীর দুই মেয়াদে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৩বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার বাবা মরহুম মাওলানা মুকবুল আহমেদ চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। চাদপুর ইউনিয়নে জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন তার বড় ভাই মরহুম আঃ রব মাস্টার, ছোট ভাই মরহুম একেএম শামসুদ্দিন সেলিম। বর্তমান চেয়ারম্যান তারই ভাইয়ের ছেলে একেএম শহিদুল্লাহ কিরণ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভোলা-৩ আসনের সাবেক সাংসদ মেজর অবঃ জসিমউদ্দিন, নুরুন্নবী চৌধুরী শাওন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।