সর্বশেষঃ

ভোলা পলিটেকনিকে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার ॥ ‘সবুজে গড়ি আগামীর বাংলাদেশ’ শ্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (১লা জুলাই) এ অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন শাখা সভাপতি মুজাহিদুল ইসলাম রিফাত এবং সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক মো. মানজুরুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।