ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জুলাই আগস্ট শহিদ সাকিব’র পরিবারের উপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহনে জুলাই-আগস্ট শহিদ সাকিব এর পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জমিজমা বিরোধ নিয়ে এই হামলা ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড কাদিরাবাদ এলাকার দর্জি বাড়িতে এই ঘটনা ঘটে। হামলায় আহত শহিদ সাকিব এর মা সোকানুর বেগম বলেন, পার্শ্ববর্তী মাহাবুব মাতব্বর এবং গনি মাতব্বর গংরা, আমাদের বেশ কিছু জমি দীর্ঘদিন যাবত ক্ষমতার দাপটে জোরপূর্বক দখল করেছে।
এই বিষয়ে আমার ছেলে শাহিন তাদের কে এই জমি তারা কীভাবে দখলে আছে, কাগজপত্রে প্রমাণ চাইতে গেলে, তারা দল-বল নিয়ে আমার বাড়ির আঙ্গিনায় এসে আমার ছেলে কে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ-সময় আমি তাকে ধরতে গেলে তারা আমারেও হামলার করে। এ-সময় আমার গায়ের জামাকাপড় ও মাথার চুল ছিড়ে ফেলে। সামান্য বিষয় নিয়ে এ-ধরনের হামলা কেন করলো জানি না। তবে তারা বলছে তোর সব ছেলেদের অবস্থা খারাপ করে ফেলমু, সময় আসুক একটু অপেক্ষা কর।
শহিদ সাকিব এর বড় ভাই আহত শাহিন বলেন, তারা হামলার সময়ে আমার গলা টিপে এমন ভাবে ধরছে আর একটু হলে আমি মরেই যেতাম। এই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করছি। তবে হামলার ঘটনা অস্বীকার করেন অভিযুক্তরা বলেন, এটা আমাদের দলিলের জমি কাগজপত্র সবই আছে তারা জোর করে দখল করতে আসছে তখন কথা কাটাকাটি হয়। লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে হামলার ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
