দৌলতখানে ওলামাদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল দৌলতখান উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ জুন) দৌলতখান উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ওলামাদলের আয়োজনে মতবিনিময় সভায় জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ উপজেলা ওলামাদলের ৫১ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটিতে মাওলানা হারুন অর রশিদকে আহ্বায়ক, হাফেজ মোঃ জহিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাওলানা সাদ্দাদুল আমিন (সাদ্দাম) কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা আবু বকর, দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদারসহ বিএনপির নেতৃবৃন্দ।
