সর্বশেষঃ

ইস্পিতার মৃত্যুর ঘাটনায় বিচার দাবী করেছে কেন্দ্রীয় ও ভোলা কলেজ ছাত্রদল

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সরকারি কলেজের ছাত্রদল নেত্রী সুকর্ণা আক্তার ইস্পিতার মৃত্যুর ঘটনায় বিচার দাবী করেছে কেন্দ্রীয় ও ভোলা কলেজ ছাত্রদল। তারা ইস্পিতার মৃত্যুর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। সোমবার (২৩ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এবং কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফজলুল করিম ছোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, ভোলা সরকারি কলেজের ছাত্রদল নেত্রী সুকর্ণা আক্তার ইস্পিতার মরদেহ ৪ দিন পর লক্ষ্মীপুর সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ১৭ জুন লঞ্চযোগে ঢাকায় যাওয়ার পথে ইস্পিতা লঞ্চের তৃতীয় তলা থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিল। অভিযোগ আছে, ইন্সিতা লঞ্চে ধর্ষণের শিকার হয়েছে। ইতোপূর্বে জুলাই যোদ্ধা ইন্সিতাকে সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত ফ্যাসিস্টের পদলেহীরা সরাসরি হুমকি প্রদান করেছে। ইন্দিতার মৃত্যুর পরেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উল্লাস লক্ষ্যণীয়। সেক্ষেত্রে অন্তবর্তী সরকারকে অবশ্যই এই হত্যাকা-ের অন্তরালের প্রকৃত ঘটনা উদঘাটন ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাণীবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ছাত্রদল এত্রী ইন্সিতার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। একইসাথে তারা অবিলম্বে এই হত্যাকা-ের যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উন্মোচন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এছাড়া ইস্পিতার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ এবং সুষ্ঠ তদন্তের দাবী জানিয়েছে ভোলা সরকারি কলেজ ছাত্রদল। একইদিনে কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফজলুল করিম ছোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
তারা বলেন, আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নেত্রী সুকন্যা আক্তার ইস্পিত্য, গত ১৭ই জুন কর্ণফুলি ৪ লঞ্চযোগে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলে কড় চলাকালীন নদীতে পরে নিখোঁজ হন। গত ২২শে জুন, লক্ষীপুরে নদীর তীর অজ্ঞাত তরুনীর লাশ ফেঁসে উঠে এবং পুলিশ প্রশাসনের সাহায্যে ভোলা থানায় যোগাযোগ করলে পরিহিত জামা-কাপড় দেখে সুকন্যাকে সনাক্ত করে তার বাদা। সুকন্যার এই মর্মান্তিক মৃত্যু আমাদের সকলের হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে। তার আকস্মিক মৃত্যু ভেলা সরকারি কলেজ ছাত্রদল পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
জুলাই আন্দোলনে সুকন্যার ছিলো সরব উপস্থিতি, এছাড়াও ভোলা জেলা বিভিন্ন ন্যায্য দাবীতে ছিলো একদম সম্মুখের একজন। ছোট থেকেই রাজনৈতিক পরিবারে বেড়ে উঠে, রাজনীতি সচেতন ও কাজে আত্মনিয়োগ করেন।
দেশপ্রেমিক একজন মেধাবী তরুনী হিসেবে তিনি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশে বিনির্মাণের সুকন্যা আক্তার ইস্পিরা জীবনের শেষসীমা পর্যন্ত নিরলস ভূমিকা পালন করে গেছেন। জাতীয়তাবাদী আদর্শের একজন ত্যাগী ও একনিষ্ঠ কর্মী হিসেবে জাতীয়তাবাদী রাজনীতির জন্য ভোলা সরকারি কলেজ ছাত্রদল প্রশাসনের কাছে সুকন্যার এই ঘটনার সুষ্ঠু তদন্ত কামনা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তোলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সর্বস্তরের নেতা কর্মীরা শোক ও সমবেদনা জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।