ছাত্রদল সভাপতি উপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

মোঃ শাহীন কাদের ॥ ভোলা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দীন ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে শহরের যুগিরঘোল এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মনিরুল হক। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফকরুল ইসলাম ফেরদাউস, যুবদল নেতা হানিফ পঙ্খী, মোহাম্মদ অলিসহ যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, ভোলা সরকারি কলেজছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তানবির হোসেনসহ যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তারা ভোলা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দীন ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, ৯ জুন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দীন ও তাঁর পরিবারের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতকারী। এতে জসিমসহ বেশ কয়েকজন আহত হন। তাঁদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
