সর্বশেষঃ

লালমোহন থেকে ২টি চোরাই রিকশাসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ভোলার লালমোহন উপজেলায় ২টি ব্যাটারিচালিত চোরাই অটোরিকশাসহ মো. মেহেদী হাসান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফথার মেহেদী হাসান চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের নবীনগর এলাকার তারা মিয়ার ছেলে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত সোমবার (১৪ই এপ্রিল) সকালে লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার মো. নূরুল ইসলাম নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়ে যায়। পরে তিনি অটোরিকশা চুরির অভিযোগে থানায় একটি মামলা করেন। ওই মামলার ভিত্তিতে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু ইউসুসের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তি ও সোর্সের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে লালমোহন পৌরসভার উত্তর বাজারে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে ওই এলাকার অটোরিকশা চুরির সঙ্গে জড়িত মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।
পরে মেহেদী হাসান জিজ্ঞাসাবাদে চুরি সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে তিনি আরো জানায়, লালমোহন পৌরসভার ১০নং ওয়ার্ডের মো. মোরশেদের ছেলে মো. মিরাজ নামের আরো একজন ওই চুরির সঙ্গে জড়িত। পরে তার বাড়িতে অভিযান চালানো হলে আটক মেহেদী হাসান চোরাই অটোরিকশাগুলো শনাক্ত করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মিরাজ। এরপর ওই বাড়ি থেকে চোরাই অটোরিকশাগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।
লালমোহন থানার ওসি বলেন, আটক মো. মেহেদী হাসান ও পলাতক মিরাজ হোসেন আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে চালকদের অটোরিকশা চুরি করে আসছেনে। এ ঘটনা চুরির সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার মেহেদী হাসানকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক আসামি মো. মিরাজসহ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।