সর্বশেষঃ

উপজেলা বিএনপির দুই গ্রুপের পৃথক প্রেস বিজ্ঞপ্তি

মনপুরায় নিহত ছাত্রদল নেতার দাফন সম্পন্ন ॥ আটক ৪ জনের রিমান্ড মনজুর

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১ হাজার ১৫ কোটি টাকা ব্যয়ে কাজ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক মোঃ রাশেদের জানাজা উপজেলা বিএনপি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে জানাজা শেষে নিজ এলাকার আবু দালাল জামে মসজিদ গোরস্থানে দাফন করা হয়। শুক্রবার সকালে মনপুরা থানার ওসি আহসান কবির জানান, এ ঘটনায় মামলায় আটককৃত ৪ আসামীকে মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে এই ঘটনায় প্রথমে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থিত উপজেলা বিএনপির একটি গ্রুপ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই হামলার জন্য দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামীলীগকে দায়ী করে। এছাড়া এই হামলায় জড়িতদের আটক ও বিচারের দাবীতে চরফ্যাশন-মনপুরায় দুই উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।


অপরদিকে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা বিএনপির অপর গ্রুপ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য ডাঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞিপ্তির মাধ্যমে দাবী করেন, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থিত দুই গ্রুপের দ্বন্দ্বে এ হামলা হয়েছে। নিহত হয়েছে ছাত্রদল নেতা মোঃ রাশেদ। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সদস্য গিয়াস উদ্দিন মিঝিকে বিএনপি আনায় হামলায় মিঝি পরিবার নেতৃত্ব দেয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।