ভোলা কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মাহে রমাদান উপলক্ষে মেধাবী ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন উপহার প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) কলেজের হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিবিরের ভোলা শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ও কলেজ বিষয়ক সম্পাদক আরিফ আহমেদ এবং কলেজ সভাপতি মো. ইমরান হোসেন নাবিলের সঞ্চালনায় আমন্ত্রণিত অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক একেএম হাসান উল্ল্যাহ্, প্রভাষক মোহাম্মদ মনির হাসান, প্রভাষক ইসহাক উদ্দিন রাসেল, প্রভাষক মো.আজগর আলী, শিবিরের সাবেক শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক কলেজ সভাপতি সোহাগ ওসমান, কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মেসকাত আহাম্মেদ প্রমূখ।
আলোচনা সভা শেষে মেধাবীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের খতিব মাও. আওলাদ হোসেন। এসময় শিবিরের কলেজ শাখা সেক্রেটারী মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহিরউদ্দিন বাবরসহ কলেজ শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
