বোরহানউদ্দিনে ইটভাটায় অভিযান, জরিমানা

ডেস্ক রিপোর্ট ॥ কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণে ভোলার বোরহানউদ্দিনে ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার টবগী ইউনিয়নের এসএনএস ব্রিকস নামক ইটভাটায় কৃষি জমিতে ইট ভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধরায় ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং ফায়ার সার্ভিসকে ধংসের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। এ সময় তাকে সহযোগিতা করে বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
