মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
বাংলাদেশ রেড ক্রিসেন্টের এডহক কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্টের এডহক কমিটি গঠন করা হয়েছে। গত ৫ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ৪৫.০০.০০০.১৬২.৯৯.০২৯.২০১৮-৯২ স্মারকের প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়। জানা গেছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশ নং-২৬ এর ৯(১) ধারার বিধান অনুযায়ী রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষে নিন্মবর্ণিত সদস্যগণের সমন্বয়ে এডহক ম্যানেজিং বোর্ড পুনর্গঠন করা হয়েছে।
এডহক কমিটিতে মেজর জেনারেল (অব:) মোঃ আজিজুল ইসলামকে চেয়ারম্যান, ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডাঃ তাসনিম আজিমকে ভাইস চেয়ারম্যান, ঢাকা ট্যাক্সবার এসোসিয়েশনের আইনজীবী মুহাম্মদ আমিনুল ইসলামকে ট্রেজারার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবে অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ইমরান বিন ইউসুফ, সমাজ সেবক ও সিনিয়র কনসালটেন্ট (অব:) ডাঃ শেখ আবু জাফর, সিআরপি’র বোর্ড অব ট্রাষ্টি’র চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, এয়ার কমোডর (অব:) শাহে আলম, ব্যারিষ্টার তানিম হোসেন শাওন, ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফরাবী, ডাঃ মাহমুদা আলম মিতু, ঢাকা কমিউনিকেশন লিমিটেড এর পরিচালক মোঃ মাহাবুব আলমকে সদস্য হিসেবে মনোনিত করা হয়। এ কমিটির মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে আগামী ৬ মাস তাদের কার্যক্রম পরিচালনা করবে।
