মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে রয়েছে পতিত ফ্যাসিস্টের দোসর

স্টাফ রিপোর্টার ॥ জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদ্য গঠিত দল ‘জাতীয় নাগরিক পার্টির’ কেন্দ্রীয় সমন্বয়ক হয়েছে চিহ্নিত পতিত সরকারের দোসর কোটা সংস্কার আন্দোলন দমনকারী ঢাবির আওয়ামী প্যানেলের শিক্ষক নেতা অধ্যাপক আকম জামাল উদ্দিনের ছোট ভাই আবদুল্যাহ আল মামুন ফয়সাল। যার ফলে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনুসন্ধানে উঠে আসা তথ্য পাঠকের সামনে তুলে ধরা হল-
দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলার মৃত আরব আলী মাষ্টারের পরিবারটি হচ্ছে রক্তে মাংসে গড়ে উঠা আওয়ামী লীগের চিহ্নিত পরিবার।যে পরিবারের ৭ ছেলের সবাই ফ্যাসিস্ট আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িত। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক পদ পাওয়া আবদুল্যাহ আল মামুন ফয়সাল ও তার ভাইদের রাজনৈতিক পরিচয় তুলে ধরা হল
* অধ্যাপক আকম জামাল উদ্দিন : ঢাকা বিশ্বিবদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের অধ্যাপক ও আওয়ামী লীগের শিক্ষক সংগঠনের নেতা। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন চালাকালীন আন্দোলন দমনে একাধিক মিছিল মিটিং ও ছাত্রদের উপর হামলা করে তার সংগঠন। পাশাপাশি তিনি মুক্তি যুদ্ধা মঞ্চ নামক একটি সংগঠনের আহবায়ক, যে সংগঠন খুনি হাসিনার সাজানো মামলায় ফাঁসি দেয়া কাদের মোল্লার নামের আগে শহীদ লেখায় দেশের প্রাচীনতম বাংলা পত্রিকা দৈনিক সংগ্রামে হামলা করে ৫৭টি কম্পিউটার ভাংচুর এবং দেশ বরণ্য কথা সাহিত্যিক স্বনামধন্য নন্দিত ৮৭ বছর বয়স্ক সম্পাদক আবুল আসাদকে টেনে হেছরে লাঞ্চিত করে পুলিশের হাতে তুলে দেন।
* শাহে আলম খোকন : চরফ্যাশন দুলার হাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের নেতা। তিনি পতিত সরকারের আমলে ২০২৪ সালের উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। বিভিন্ন দল মতের সমর্থককে চাকরি থেকে বঞ্চিত করে নিজ দলের নেতা কর্মীকে চাকরি দিয়েছেন।
* ডা: রাসেল : পিজি হাসপাতালের ভিসির সাবেক পিএস তিনি।পি এস থাকাকালীন ক্ষমতার প্রভাব দিয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন নতুন চিকিৎসক আসলে, তার নিজের প্রতিষ্ঠান চরফ্যাশন আধুনিক হাসপাতালে প্রাইভেট লি: চেম্বার করতে বাধ্য করতেন। সেখানে কেউ চেম্বার না করলে চরফ্যাশন থেকে বদলী করা হতো ওই চিকিৎসককে। পাশাপাশি নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আবার টাকা নিয়ে চাকরি না দিয়ে টাকা আত্মসাতও করেছেন তিনি। চাকরি বঞ্চিতরা পিজিতে গিয়ে একাধিকবার তাকে লন্চিত করার ভিডিও বিভিন্ন পত্রিকায় এসেছে।
সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে বিশ্ববরন্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হজুরকে চিকিৎসার নামে পিজিতে এনে হত্যা করার সময় তিনি ভিসির পি এস হিসেবে ওই হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার কথা শুনা যাচ্ছে।
সাবেক পিজির ভিসির পি এস ডা: রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুক্তি যুদ্ধা মঞ্চের আহবায়ক আকম জামাল উদ্দিন, শাহে আলম খোকনসহ ফয়সালের পুরো পরিবার পতিত সরকারের চিহ্নিত দোসর।
ফয়সাল জাতীয় নাগরিক পার্টির নেতা হয় কিভাবে ? জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক সচেতন অনেক বলছেন, আওয়ামী পরিবাটিকে রক্ষা করতে কৌশলে ফয়সালকে জাতীয় নাগরিক পাটিতে অনুপ্রবেশ করান, তার ভাইয়েরা।কিংবা আওয়ামীলীগয়ের এজেন্ট হিসেবে ঢুকতে পারেন ফয়সাল। বিষয়টি জাতীয় নাগরিক পার্টির নীতি নির্ধারক মহল খতিয়ে দেখা প্রয়োজন।
