সর্বশেষঃ

লালমোহনে দুরারোগ্য ব্যাধীতে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত প্রতিজনকে ৫০ হাজার করে ৬১ জন দুরারোগ্য রোগীর মধ্যে ৩০ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ চেক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদের সভাপতিত্বে এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।